![]() |
| "মৌলভীবাজার প্রেসক্লাবে 'উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন' বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানের একটি দৃশ্য।" ছবি : জিএম টেলিভিশন |
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট এবং মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য সাদেক আহমদের গবেষণাধর্মী নতুন গ্রন্থ ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন’-এর প্রকাশনা উৎসব। রোববার (২৯ মার্চ) রাত ৮টায় মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদ। গ্রন্থ প্রকাশনা কমিটির আহ্বায়ক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী মু. ইমাদ উদ দীনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের প্রণেতা সাদেক আহমদ। তিনি তার বক্তব্যে বইটির রচনার প্রেক্ষাপট এবং উসমানীয় সাম্রাজ্যের ঐতিহাসিক গুরুত্ব পাঠকদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, এনটিভির স্টাফ রিপোর্টার ও ইনকিলাবের প্রতিনিধি এস এম উমেদ আলী এবং বিশিষ্ট ব্যাংকার ও আইনজীবী মোস্তাক আহমদ বড় ভূইয়া। বক্তারা তাদের বক্তব্যে লেখক সাদেক আহমদের এই গবেষণাধর্মী কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ইতিহাস সংরক্ষণে এমন গ্রন্থের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, উসমানীয় সাম্রাজ্যের বিশাল ইতিহাসকে একটি মলাটে নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ, যা লেখক অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি ও আবৃত্তি শিল্পী সুফি চৌধুরী, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো: শাজাহান মিয়া, মনুবার্তার সম্পাদক মো: জসিম উদ্দিন, মৌলভীবাজার সমাচারের সম্পাদক কবি ও ছড়াকার আব্দাল মাহবুব কোরেশী, সাংবাদিক মো: মোক্তাদির হোসেন, মামুনুর রশিদ মছু, ময়নুল ইসলাম চৌধুরী ও দেওয়ান মুনাকিব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহির খান এবং সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন’ বইটি নতুন প্রজন্মের কাছে ইতিহাসের এক অজানা অধ্যায়কে উন্মোচন করবে এবং গবেষকদের জন্য একটি আকর গ্রন্থ হিসেবে কাজ করবে। পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন এবং লেখকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment