Top News

মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

জনস্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ
ছবি: জিএম টেলিভিশন

নিউজ ডেস্ক :

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করা, সংক্রমণ রোধ, দায়ীদের শাস্তি এবং সকল নাগরিকের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জনগণের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়ার দাবিও জানানো হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ ও যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকাল ৪টায় মৌলভীবাজার চৌমুহনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি ও আয়কর আইনজীবী আবুরেজা সিদ্দিকি ইমনের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সভাপতি জহরলাল দত্ত, যুব ইউনিয়ন নেতা অ্যাডভোকেট আবুল হায়দার তরিক, ছাত্র নেতা মৌন দাশসহ আরও অনেকে।বক্তারা বলেন, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জনগণের স্বার্থবিরোধী যেকোনো আন্তর্জাতিক চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

Previous Post Next Post