![]() |
| উৎসবের রঙে মুখর মৌলভীবাজার লোকজ সংগীত ও ধামাইল নৃত্যে মেতে উঠেছেন শিল্পীরা, দর্শকদের ভিড়ে প্রাণবন্ত প্রেসক্লাব প্রাঙ্গণ ছবি : জিএম টেলিভিশন |
নিউজ ডেস্ক :
ঢোলের তালে তালে, মাটির গন্ধ আর তারুণ্যের উচ্ছ্বাসে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মৌলভীবাজার। চারদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ, যেন এক টুকরো গ্রামীণ বাংলাই এসে ভিড় করেছে শহরের বুকে।
লোকজ ঐতিহ্যকে সামনে রেখে ‘বাংলার উৎসব উদযাপন পরিষদ, মৌলভীবাজার’-এর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণিল আয়োজন। প্রথম দিনেই উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে সংস্কৃতি আর মানুষের আবেগ একসূত্রে গাঁথা পড়ে। মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল থেকেই জমে ওঠে মানুষের ভিড়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজন, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তারা তাদের বক্তব্যে বলেন, সময়ের সাথে সাথে আমাদের নিজস্ব সংস্কৃতি অনেকটাই আড়ালে পড়ে যাচ্ছে এই ধরণের আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সাথে পরিচিত করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এমন উদ্যোগকে নিয়মিত করার আহ্বান জানান। উদ্বোধনের পরপরই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের মাঝে এনে দেয় বাড়তি উচ্ছ্বাস। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ধামাইল গান, পল্লীগীতি ও লোকজ সুরে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। করতালি আর আনন্দঘন পরিবেশে উৎসবটি পায় ভিন্নমাত্রা।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই উৎসবের পরবর্তী দিনগুলোতেও থাকবে আরও নানা আয়োজন। লোকজ সংস্কৃতির এই ধারাবাহিকতা ধরে রাখতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন

Post a Comment